কান্দি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সভা

 

বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক জেলার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সভা আয়োজন করা হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার কান্দি পার্ক গেষ্ট হাউসে এই কর্মসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনী সিংহ রায়, কান্দি বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা INTTUC সভাপতি পার্থপ্রতিম সরকার, বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা । বিধানসভা নির্বাচনের পর দলীয় স্তরে বুথ সাংগঠনিক জোর দিতেই এই কর্মী সভা আয়োজন করা হয়।