কল্যাণী থানার তৎপরতায় নদিয়ার গয়েশপুরে ধরা পড়লো বেআইনি জাল আধার কার্ড চক্র

 

মলয় দে নদীয়া:- এক মহিলার অভিযোগের ভিত্তিতে নদীয়ার গয়েশপুর থেকে ভুয়ো আধার ও প্যানকার্ড চক্রের হদিশ মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে নিরাপত্তার প্রশ্নও।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে গয়েশপুরের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে আধার ও প্যানকার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা কল্যাণী থানায় খবর দেয়। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। উদ্ধার হয় প্রিন্ট মেশিন সমেত বেশকিছু যন্ত্র। অভিযোগকারী মহিলার অভিযোগ, আধার কার্ড ঠিক করে দেওয়ার জন্য ২হাজার টাকা চাওয়া হয়।
যদিও অভিযুক্তদের দাবি, তারা ওই টাকা দাবি করেনি।
পুলিশ নদিয়ার সগুনার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার গেদের বাসিন্দা যোগেশ প্রামাণিক ও প্রত্যয় নাথ, বেথুয়াডহরীর বাসিন্দা বিপ্লব সরকার ও গৌতম সরকারকে গ্রেফতার করে।