কাজল মিত্র :-কলকাতা থেকে অ্যাম্বুলেন্স করে চিকিৎসা করিয়ে নিজের বাড়ি ফেরার পথে এম্বুলেন্সে উল্টে মৃত্যু একজনের ।ঘটনার সম্পর্কে জানা যায় সোমবার দক্ষিণ থানার অন্তর্গত জাতীয় সড়কের উপর গোবিন্দ নগর এর কাছে ঠিক রাত্রি দশটার সময় কলকাতা থেকে রোগীর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় দুনম্বর জাতীয় সড়কের কালিপাহাড়ির কাছে হটাৎ অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে
ডিভাইডার কে ধাক্কা মেরে রাস্তা থেকে উল্টে যায় এবং এম্বুলেন্সটি নিচে গিয়ে পড়ে
উল্টে যাই।ঘটনার খবর পেয়েই স্থানীয় গোবিন্দ নগর গুরুদুয়ারার মানুষেরা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর দেওয়া হয় দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ ও গোবিন্দ নগর এর বাসিন্দাদের সহায়তায় কোনমতে এম্বুলেন্স এর দরজা ভেঙে ভেতরে ঢুকে আহতদের উদ্ধার করে।অ্যাম্বুলেন্স থাকা রুগী সহ সবাইকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।জানা গেছে ওই অসুস্থ ব্যক্তি মারা যান। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ শর্মা।তার বাড়ি সীতারামপুরে। তিনি পড়ে গিয়ে আহত হয়েছিলেন।তারপর কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে কোথাও বলা হয় বেড নেই। কোথাও আবার বলা হয় অপারেশন করতে হবে কিন্তু বন্ড দিতে হবে রিস্ক আছে। যেকোনো মুহূর্তে কিছু ঘটতে পারে।এই অবস্থায় শেষ পর্যন্ত শর্মা পরিবারের তার পুত্র সহ বেশ কয়েকজন ওই অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন বাড়ি সিতারামপুরে। রাস্তায় এমন দুর্ঘটনা ঘটার পর তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে নিয়ে গেলে রামকৃষ্ণ বাবুকে মৃত ঘোষণা করা হয় এবং তার পুত্র সহ একাধিক ব্যক্তি ওই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। রোগীর পরিবারের বক্তব্য অ্যাম্বুলেন্স টি খুবই দ্রুতগতিতে চালাচ্ছিল হটাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই অ্যাম্বুলেন্স টি কলকাতার ছিল বলে জানাজায়।তবে অ্যাম্বুলেন্সএর চালক পালাতক।

