এসজেডিএ-র কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের শিলান্যাস করলেন সংস্থা‌র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

জলপাইগুড়ি সায়ন সেন :: এসজেডিএ-র কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও
চারটি প্রকল্পের শিলান্যাস করলেন সংস্থা‌র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার জলপাইগুড়ির মাসকালাইবাড়ি‌তে অবস্থিত অরবিন্দনগর আরআর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে প্রকল্প‌গুলো‌র শিলান‍্যাস করা হয়।

উদ্বোধন ও শিলান‍্যাস হ‌ওয়া প্রকল্প‌গুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি রাস্তা, পথবাতি ও পানীয় জলের প্রকল্প। যা দীর্ঘদিন ধরেই দাবি ছিল জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা‌দের। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, জলপাইগুড়ি‌র সার্বিক উন্নয়নে‌র জন্য এই কাজগুলো করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি‌র বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি, রাজনৈতিক ব‍্যক্তিত্ব মহুয়া গোপ সহ বিশিষ্টজনেরা।