আরটিওর সিদ্ধান্তে বচসা নদীয়ার শান্তিপুরের নৃসিহপুর টোটো এবং অটো চালকদের মধ্যে
মলয় দে নদীয়া:- অটোচালক এবং টোটো চালক দের মধ্যে বচসা নিয়ন্ত্রণের শান্তিপুর থানার পুলিশ। জানা যায় শান্তিপুর কালনার ফেরিঘাটে অটো স্ট্যান্ডে বৈধ রুট লাইসেন্স নিয়ে সাধারণ মানুষের যাতায়াতের পরিষেবা দিয়ে আসছে অটো চালকরা। কিন্তু বেশ কিছু অবৈধ টোটো চালক ওই একই স্ট্যান্ডে যাত্রী তোলে, এই অভিযোগের একাধিকবার আরটিও অফিসের লিখিত অভিযোগ দায়ের করে অটো চালকরা। আজ সকালে শান্তিপুর কালনা ফেরিঘাটে এসে পৌঁছায় আরটিও অফিসের আধিকারিকরা। এরপর অবৈধ টোটো চালক দের স্ট্যান্ড থেকে সরে যাওয়ার জন্য আবেদন জানান। অভিযোগ আরটিও অফিসের আধিকারিকরা চলে যাওয়ার পরে অটোচালকদের সাথে টোটো চালক দের বচসা বাধে। বাচসার যেরে তা হাতাহাতিতে পরিণত হয়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অটোচালকদের দাবি, তাদের বৈধ রুট পারমিশন নিয়েই তারা স্ট্যান্ড থেকে যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে দীর্ঘদিন। কিন্তু কিছু অবৈধ টোটো চালক একই স্ট্যান্ডে এসে যাত্রী নিয়ে চলে যায় যার কারণে খুবই ক্ষতির মুখে পড়তে হচ্ছে অটোচালকদের। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই খুবই উত্তেজনা সৃষ্টি হয় শান্তিপুর কালনা ঘাট ফেরি ঘাটে। ঘটনাস্থল এখনো উত্তপ্ত হয়ে থাকার কারণে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী।

