মলয় দে নদীয়া:- নদীয়া চাকদহ দুবরা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুরে বাড়ির কাছেই কলা বাগানের পাশেই আজ সকালেই ভোরের আলো ফুটতে মানুষের চোখে পড়ল এক ব্যক্তির নলি কাটা দেহ। নলি কাটা অবস্থায় মাঠে পড়ে থাকা ব্যক্তির নাম পবন সরদার বয়স আনুমানিক 50 বছর। মৃত পবন সরদারের কন্যা লক্ষ্মী সরদার জানান গতকাল রাতে সাড়ে সাতটা নাগাদ খাওয়া-দাওয়া করে ঘুমান পবন বাবু। এরপর রাতে কি হলো তারা আর জানতে পারেনি,। সকালে ভোরের আলো ফুটতেই তাদের কাছে খবর এসে পৌঁছায় তার বাবার নিথর দেহ কলাবাগানের পাশে মাঠে পড়ে রয়েছে। এরপর চাকদা থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে চাকদহ হাসপাতালে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় কল্যাণীতে।

