সন্দেশখালি কাণ্ডে কল্যাণীতে মশাল হাতে ধিক্কার মিছিল ও রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

সন্দেশখালি কাণ্ডে কল্যাণীতে মশাল হাতে ধিক্কার মিছিল ও রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির

সন্দেশখালি কান্ডের প্রতিবাদে কল্যাণীতে মশাল হাতে ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ বিজেপির। বিজেপির শ্রমিক সংগঠন ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে, আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায়। কল্যাণী রেলস্টেশন থেকে শুরু হয় এই ধিক্কার মিছিল। দীর্ঘ পথ অতিক্রান্ত করে কল্যাণী এ.টু মার্কেটে এসে অবস্থান-বিক্ষোভের রূপ নেয় এই প্রতিবাদ। কল্যাণী এ.টু মার্কেটের চৌমাথা মোড়ে, রাস্তার মাঝখানের টায়ার জ্বালিয়ে সন্দেশখালি কাণ্ডে শাসক দলের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানালো বিজেপি। এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, রাজ্য মহিলা মোর্চার মহিলা নেত্রী দীপা বিশ্বাস সহ রাজ্য তফসিলি মোর্চার বিভাগ কনভেনার শ্রীনিবাস মন্ডল ছাড়াও একাধিক নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থকরা