রেমাল ঘুর্ণিঝর মোকাবিলায় তৎপর নবদ্বীপ পৌরসভা ও প্রশাসন।

রেমাল ঘুর্ণিঝর মোকাবিলায় তৎপর নবদ্বীপ পৌরসভা ও প্রশাসন।

 

ঘুর্ণিঝর রেমাল এর মোকাবিলায় এবার একাধিক পদক্ষেপ নিলো নবদ্বীপ পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে।
শহর জুড়ে করা হয়েছে সতর্কতা মূলক প্রচার, বন্ধ করা হয়েছে নবদ্বীপ, মায়াপুর থেকে সকল ফেরি চলাচল,।

নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান রেমাল এর জন্য আগেই পৌরসভার তরফে শহর জুরে করা হয়েছে মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচার, সরকারি নির্দেশ ও আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা অনুসারে।

পৌরসভার তরফে এই দু দিন নবদ্বীপের সকল গঙ্গার ঘাটে স্নান করতে যেতে করা হয়েছে নিষেধ, পৌরসভায় খোলা হয়েছে হেল্পলাইন নং 7797540822/

যেখানে সম্ভাব্য সকল ব্যাবস্থা থকবে।

নবদ্বীপ ফেরিঘাট তরফেও জানায় সরকারি নির্দেশ মেনেই সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কেমল জরুরি পরিষেবা চালু থাকবে।

আর এই ফেরি চলাচল বন্ধ থাকার কারনে কিছুটা সমস্যায় নবদ্বীপ -মায়াপুর ঘুরতে আসা পর্যটকেরাও।

সব মিলিয়ে রেমাল ঘুর্নি ঝরের মোকাবিলায় করতে ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে প্রস্তুত নবদ্বীপ পৌরসভা তা বলাই বাহুল্য । নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট