অভিনব কায়দায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল চোর
আজ সাতসকালে শান্তিপুর কাশ্যপাড়া মোড় এলাকায় একটি বিল্ডার্সের দোকান থেকে দুটি প্লায় সহ বেশ কিছু মালপত্র নেন ওই ব্যক্তি। তিনি দোকানদারকে জানান। বাড়ি গিয়ে মালটা নামিয়ে টাকাটা দিয়ে দেবো সেই মতন অন্য কাস্টমারা যেমন বাড়ি গিয়ে টাকা দিয়ে দেয়
ঠিক সেভাবেই একটি টলিতে মাল তুলে নিয়ে চলে যায়। ওই চোর তারপর শান্তিপুর স্টেশন এর আগেই তিনি ব্যাগ ভর্তি মাল নিয়ে টলি থেকে নেমে যায় এবং টালি আউলা কে বলেন আপনি দাঁড়ান আমি আসছি।
তবে ঠিক এই ব্যক্তি তিন বছর আগে একই কায়দায় বেশ কিছু টাকার মাল নিয়ে চলে যায় তবে দোকানদার কিছুটা চিনতে পারায় আজ তার পিছু ছাড়েনি। শান্তিপুর স্টেশনে যেতেই পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে ধরে ফেলেন এবং দোকানের সামনে এনে লাইট পোস্টে বেঁধে শান্তিপুর থানায় খবর দেন। তরি ঘরি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। এই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা যায়
নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

