বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পথসভা হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের খড়মপুর বাজারে।
এদিন বিকাল ৫ টা থেকে ভেবিয়া পঞ্চায়েতের অন্তর্গত খরমপুর বাজারে শুরু হয় এই পথসভা। দলীয় অন্তর্দন্দ্ব ভুলে একই সাথে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ রনি ও বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, অন্যদিকে উপস্থিত ছিলেন, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এস্কেন্দার গাজী, মুরারিশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মন্ডল। ভোটের আগে এই রাজনৈতিক সমঝোতা অর্থাৎ কাধে কাধ মিলিয়ে লড়াই আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিনের এই সভায় হাসনাবাদের মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতন। ভেবিয়া পঞ্চায়েত প্রধান ওলিউর মন্ডল ও অঞ্চল সভাপতি শুভ্রজিৎ দের অক্লান্ত পরিশ্রমে সাংগঠনিক দক্ষতায় এই এলাকার ভোটে বিপুল সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে আশাবাদী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। এদিন তিনি আরো বলেন, আমি যখন সাংসদ ছিলাম সেই সময় সাড়ে চার কোটি টাকা দিয়ে স্যাংশন হয়েছিল বসিরহাটের ভ্যাবলা ফ্লাইওভারের জন্য, কিন্তু কিছু কারণে সেইটি হয়নি। জিততে পারলে বসিরহাট থেকে আমার সর্বপ্রথম কাজ হবে ভ্যাবলা ফ্লাইওভার তৈরি করা।
বসিরহাট থেকে আজিজুল শেখ

