পুনর্বাসন এক মাস সময় সেসব কোথায়! স্থানীয় পৌরসভা আইন তৈরি করছে, কৃষ্ণনগর পৌরসভার হকার উচ্ছেদের বিরুদ্ধে আবেগ উস্কালো বিজেপি সভাপতি

পুনর্বাসন এক মাস সময় সেসব কোথায়! স্থানীয় পৌরসভা আইন তৈরি করছে, কৃষ্ণনগর পৌরসভার হকার উচ্ছেদের বিরুদ্ধে আবেগ উস্কালো বিজেপি সভাপতি

মলয় দে নদীয়া:-
মুখ্যমন্ত্রী একদিকে চপ শিল্প এবং মুড়ি শিল্পের কথা বলছে, অন্যদিকে তাদের দোকান মুখ্যমন্ত্রী নির্দেশেই বেআইনিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। এটাই স্পষ্ট মুখ্যমন্ত্রী সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। প্রশাসনের তৎপরতায় ফুটপাতের ভেঙে দেওয়া দোকানদারের সঙ্গে দেখা করতে এসে রাতের মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। উল্লেখ্য মুখ্যমন্ত্রী নির্দেশে গোটা রাজ্যজুড়ে চলছে ফুটপাত দোকান ভেঙে দেওয়ার কাজ। ঠিক সেই রকমই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় একাধিক প্রশাসনিক ভবনের সামনের বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আজ তাদের সঙ্গে দেখা করতে আসেন নদীয়া উত্তরের বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি বলেন কাউকে কোন রকম নোটিশ না দিয়ে দেওয়া হয় দোকান। এটা পুরোটাই অনৈতিক এবং বেআইনি। একদিকে মুখ্যমন্ত্রী ক্ষুদ্র দোকানদারদের উৎসাহ জোগাচ্ছেন অন্যদিকে তার তার নির্দেশেই ভেঙে দেওয়া হচ্ছে দোকান। এটাই স্পষ্ট সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী। আমরা সংগঠনের তরফে আগামী দিনে কিভাবে এর প্রতিবাদ জানানো যায় সে বিষয়ে আলোচনা করব।

বাইট 1, অর্জুন বিশ্বাস, বিজেপি জেলা সভাপতি