নদীয়ার হাঁসখালীর বাইশপোতা মোড়ে জমি বিবাদে দীর্ঘদিন ধরে কোর্টের রায় আসে সাতটি পরিবারকে উচ্ছেদ করার, কারণ তাদের সাথে সঠিক নথি না থাকার কারণে কোত্থেকে রায় আসে তাদের জমি ছেড়ে দিতে হবে। অধীর বিশ্বাস, উজ্জ্বল রায়, প্রসেনজিৎ রায়, স্বপ্না রানী, বিজল বিশ্বাস, গজেন বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, এই জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করতেন কিন্তু পরে জানতে পারেন ওই ,জমিটির সমস্যা আছে। কোর্টের নির্দেশ মেনে আজ হাঁসখালি থানার পুলিশ ওই বসতবাড়ি উচ্ছেদ করতে যায়।, হাসখালি থানার পুলিশ জানান তাদেরকে দ্রুত ওই বাড়ি ছেড়ে দিতে হবে কোর্টের নির্দেশ অনুযায়ী, হাসখালি থানার পুলিশ আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি উচ্ছেদ করতে যায়। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় দিন যখন আসবেন বাড়ি উচ্ছেদ করবে নির্দেশ অনুযায়ী বলেছেন হাসখালি থানার ওসি। নদীয়ার হাঁসখালি থেকে সুমন আচার্য রিপোর্ট নতুন বাংলা নিউজ

