নদিয়া দক্ষিণ বিভাগের ৩১ তম যৌথ দ্বি বার্ষিক সম্মেলন চাকদহের সম্প্রীতি মঞ্চে রবিবার, অনুষ্ঠিত হলো। নদিয়া দক্ষিণ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক ডেলিগেটস উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। আর এটা সম্ভব হয়েছে নদীয়া দক্ষিণ বিভাগের উদ্যমি, পরিশ্রমী এবং নিঃস্বার্থ ভাবে নীরবে কাজ করা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। নদীয়া দক্ষিণ বিভাগের এই প্রথম চাকদহের মত জায়গায় এরকম একটি মহতী দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত সম্মেলন এর শুভ উদ্বোধন হয় সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন চাকদহ পৌরসভার কাউন্সিলর এবং চাকদহ শহর তৃণমূলের সভাপতি শ্রী দেব কৃষ্ণ মজুমদার এবং FNPO সংগঠনের পতাকাটি উত্তোলন করেন সংগঠনের একনিষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠা কালীন সদস্য শ্রী তারাপদ হোর মহাশয়। পতাকা উত্তোলনের পর শ্রীদেব কৃষ্ণ মজুমদার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য রাখেন ডাক বিভাগ এবং FNPO সংগঠনের ভূমিকার উপর।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান । তারা সংক্ষিপ্ত অথচ খুবই মূল্যবান বক্তব্য রাখেন ডাক বিভাগের বর্তমান অবস্থার উপরে। এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন NAPE Gr-C সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সার্কেল সেক্রেটারি, শ্রী গৌতম সিনহা ও শ্রী বিশ্বনাথ রক্ষিত। শ্রীমতি সোমা ঘোষ সার্কেল সেক্রেটারি, এনইউ পোস্টম্যান এন্ড এমটিএস গ্রুপ সি। কোমল চক্রবর্তী, ট্রেজারার, এন ইউ পোস্টম্যান এন্ড এমটিএস গ্রুপ সি, পশ্চিমবঙ্গ সার্কেল। উপস্থিত ছিলেন সত্যজিৎ গুই, ডিভিশনাল সেক্রেটারি নদিয়া নর্থ ডিভিশন, উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ বিভাগের এফএনপিও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী তারাপদ হোর মহাশয়। উপস্থিত ছিলেন শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, প্রাক্তন সম্পাদক, পোস্টম্যান এন্ড এমটিএস গ্রুপ-সি, সহ আরো অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ।
সম্মেলনের মুখ্য এজেন্ডা ছিল NPS to OPS। NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম যেটা ২০০৪ সালের জানুয়ারি থেকে লাগু হয়েছে, তার কু-প্রভাব প্রাদেশিক স্তরের নেতৃত্ব বিশদে আলোচনা করেন এবং দাবি তোলেন সেটাকে পরিত্যাগ করে পুরাতন পেনশান ব্যবস্থা অর্থাৎ OPS ফিরিয়ে আনার। মূলত এই বিষয়ের উপরেই আমাদের প্রাদেশিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং এই মুখ্য দাবিটিকে সামনে রেখে একটি রেজুলেশনও গ্রহণ করা হয়।

