দেব শিল্পী বিশ্বকর্মার পুজোয় এবার থিমের ছোঁয়া কৃষ্ণনগর পৌরসভায়।

দেব শিল্পী বিশ্বকর্মার পুজোয় এবার থিমের ছোঁয়া কৃষ্ণনগর পৌরসভায়। কৃষ্ণনগর পৌরসভায় এ বছর মোটর ভিকেলস দপ্তরের পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। সেখানেই যারা সাফাই কর্মীর কাজ করেন তাদেরকে সম্মান জানাতে এবার থিম করা হয়েছে নীলকন্ঠ। ব্যান্ডেল টাইম তৈরি করা হয়েছে বিভিন্ন রকম সাফাই কাজে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাফাই কর্মীদের পোশাক সহ অন্যান্য জিনিস এবং বালতি। পুজোর কর্মকর্তাদের দাবি যারা সমাজে জঞ্জাল পরিষ্কার করেন তাদেরকে সেইভাবে সম্মান জানানো হয় না আর যেহেতু পৌরসভার সাফাই কর্মীরা বিভিন্ন সময় শহরকে জঞ্জালমুক্ত করতে তারা এগিয়ে আসেন এবং নিজেদের শ্রম দিয়ে শহরকে জঞ্জাল মুক্ত রাখেন তাই তাদেরকে সম্মান জানাতেই এ বছর থিমের মাধ্যমে তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।