দার্জিলিংয়ে বিজেপি বনাম বিজেপি!

দার্জিলিংয়ে বিজেপি বনাম বিজেপি! রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী দলেরই বিধায়ক বিজেপির আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত পাহাড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ এ দিনই মনোয়ন জমা দেওয়ার কথা কার্শিয়ংয়ের বিধায়কের৷ ফলে, দার্জিলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী৷

রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ের বিজেপি নেতাদের একাংশের মধ্যেই আপত্তি ছিল৷ দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার নামও প্রবল ভাবে শোনা যাচ্ছিল৷ যদিও শেষ পর্যন্ত রাজু বিস্তাকেই প্রার্থী করে বিজেপি৷বিষ্ণুপ্রসাদ শর্মা অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হিসেবে তিনি প্রার্থী হবেন৷ সেই সিদ্ধান্তে অনড় থেকেই এ দিন মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রসাদ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে এ দিন মহাকাল মন্দিরে পুজোও দেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক৷