জোর করে মঞ্চেই মহিলা শিল্পীদের নগ্ন করার চেষ্টা, বাধা দেওয়ায় বেধড়ক মার…

জোর করে মঞ্চেই মহিলা শিল্পীদের নগ্ন করার চেষ্টা, বাধা দেওয়ায় বেধড়ক মার… : পিংলায় গিয়ে এক ভয়ানক ঘটনার সম্মুখীন হলেন একদল মহিলা নৃত্যশিল্পী। সেখানেই মঞ্চে চড়াও হয় একদন মদ্যপ। মহিলাদের জোর করে কাপড় খোলানোর চেষ্টা করে তাঁরা। রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয় তাঁদের।গ্রামে গঞ্জে প্রায়ই শো করতে যান কলকাতার শিল্পীরা। সেখানে সাধারণ শিল্পী থেকে শুরু করে থাকেন তারকারাও। এবার পিংলার বড়িশা নামক একটি জায়গায় ৮ জন শিল্পীকে নিয়ে একটি নাচের অনুষ্ঠান করতে যান রাজু নামক এক ব্যক্তি। সেখানেই এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। সম্প্রতি বেঙ্গল স্টেজ পারফর্মারস গাইডের তরফ থেকে এই সংগঠনের রাজ্য সভাপতি অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় লাইভে আসেন এবং সেখানেই তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান