‘জমি দখলের টাকা গিয়েছে ২-৩ জন মন্ত্রীর ঘরে!’ ইডির দাবি, মানি লন্ডারিংয়ের একটা পার্ট অস্ত্র কারবার।

‘জমি দখলের টাকা গিয়েছে ২-৩ জন মন্ত্রীর ঘরে!’ ইডির দাবি, মানি লন্ডারিংয়ের একটা পার্ট অস্ত্র কারবার। শাহজাহানের কয়েকজন আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে।জমি দখলের টাকা গিয়েছে ২-৩ জন মন্ত্রীর ঘরে! এদিন আদালতে বিস্ফোরক দাবি ইডির। আদালতে এদিন ইডি দাবি করে, এই ঘটনার সঙ্গে দু-তিনজন মন্ত্রী জড়িত আছেন। যাদের কাছে জমি দখলের টাকা গিয়েছে। সরকারি টেন্ডার শাহজাহানের অনুগামীদের পাইয়ে দেওয়া হয়েছিল বলেও এদিন আদালতে জানায় ইডি।

পাশাপাশি, এদিন আদালতে ইডির আরও দাবি, মানি লন্ডারিংয়ের একটা পার্ট অস্ত্র কারবার। শাহজাহানের কয়েকজন আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে দাবি ইডির। একইসঙ্গে এদিন ইডির তরফে শেখ শাহজাহানের আরও ১৪ দিনে জেল হেফাজতের আবেদন জানানো হয়। পালটা কেউ কোনও জামিনের আবেদনও করেনি এদিন। এদিন সওয়াল জবার পর ১৩ মে পর্যন্ত শেখ শাহজাহানের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, এদিন সন্দেশখালি কাণ্ডে ‘বড় ধাক্কা’ রাজ্যের। সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে সন্দেশখালি মামলার শুনানি। এদিন সন্দেশখালি মামলায় ২ থেকে ৩ সপ্তাহ সময় চায় রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয় যে, কিছু নতুন তথ্য যোগ করতে চায় রাজ্য। যা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য, হাইকোর্টের মন্তব্য নিয়ে স্পষ্টিকরণ চাইলে হাইকোর্টেই আবেদন করতে পারেন