এক যুবকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় মায়ের সামনে এলোপাতাড়ি কোপ মেরে খুন করা হলো মেয়েকে

এক যুবকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় মায়ের সামনে এলোপাতাড়ি কোপ মেরে খুন করা হলো মেয়েকে

মলয় দে নদীয়া:-
নদীয়ার বেথুয়াডহরি শিবপুরের এক মহিলাকে এলোপাথারী কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।ভর সন্ধ্যায় মিষ্টির দোকানের মধ্যে মায়ের সামনেই এলোপাথাড়ি কোপানোর অভিযোগ তুলেছেন মৃতার মা অঞ্জলি বিশ্বাস । তার দাবী গতকাল সন্ধ্যা বেলা তার মেয়েকে নিয়ে একটি মিষ্টির দোকানে গিয়েছিলেন । তখন নদীয়ার বেথুয়াডহরি হাতিশালা এলাকার সেন্টু হালদার নামে এক ব্যক্তি, তাদের পিছু নিয়ে দোকানে এসে তাদেরকে মৃত্যুর হুমকি দিতে থাকে। তখন অঞ্জলি বিশ্বাস জানান ঝগড়াঝাটি করোনা তখনই অভিযুক্ত সেন্টু হালদার পকেট থেকে ছুরি বের করে তার উপর আঘাত করতে গেলে, লক্ষ্মী বিশ্বাস নামে ওই মহিলা জানান আমার মাকে মেরোনা আমায় মারো এর পরেই লক্ষ্মী বিশ্বাসের ওপর এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে শুরু করে অভিযুক্ত সেন্টু হালদার। ঘটনায় প্রকাশ্যে এরকম ছুরি মারার ঘটনা ঘটলে সাধারণ মানুষ এগিয়ে আসে না বলেও অভিযোগ করেছেন মৃতার মা অঞ্জলি বিশ্বাস। অপরদিকে মৃতার বোন সরস্বতী রায় জানিয়েছেন তার দিদিকে ওই যুবক বিয়ে করতে চাইতো। দিদিকে বিয়ে করতে দেয়া হয়নি বলেই আজ এই পরিণতি। যদিও পরবর্তীতে রক্তাক্ত লক্ষ্মী বিশ্বাসকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অপরদিকে ঘটনায় বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এই ঘটনার পর থেকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সেন্টু হালদার পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।