আইপিএল বেটিং কাণ্ডে গ্রেপ্তার তিন হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি অফিসে বসে চলছিল আইপিএল ম্যাচ নিয়ে বেটিং। খবর পেয়েই সেখানে হানা দিয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করল লালবাজার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী।
আইপিএল ম্যাচ নিয়ে কোথাও কোনও বেটিং চলছে কি না, সেই নিয়ে নজরদারি চালাচ্ছে লালবাজার। বৃহস্পতিবার ওই অফিসে বেটিংয়ের খবর পেয়েই সেখানে পৌঁছে যান অফিসাররা। তাঁরা দেখেন, টিভিতে মুম্বই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস ইলেভনের খেলা চলছে। সেখানে থাকা তিনজনের মোবাইলে একটি অ্যাপ রয়েছে। তার মাধ্যমেই চলছে অনলাইন বেটিং। বল পিছু টাকা ধরা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে টাকা জমা পড়েছে নির্দিষ্ট অ্যাকাউন্টে। যিনি জিতছেন, তাঁকে অনলাইনেই টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলের বেশ কিছু স্ক্রিন শট নেন তদন্তকারী অফিসাররা। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতদের জেরা করে তাঁরা জেনেছেন, এই বেটিং চলছে দুবাই থেকে। সেখানকার পান্ডাদের সঙ্গে এই তিন অভিযুক্তের যোগাযোগ রয়েছে

