19 জানুয়ারি প্রতি বছর পালিত হয় ককবরক দিবস । এবছর ত্রিপুরা উদযাপন করছে 44 তম ককবরক দিবস । আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উপলক্ষ্যে তথ্য সংস্কৃতি দপ্তর এবং উপজাতি কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এর সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমূখ । এদিনের অনুষ্ঠানে দুটি ম্যাগাজিন বই সহ একগুচ্ছ ককবরক ভাষায় প্রকাশিত চটি বই এর আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা । মুখ্যমন্ত্রী বলেন এই প্রথমবার ত্রিপুরাতে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য ককবরক ভাষায় প্রকাশিত হয়েছে এক গুচ্ছ হ্যান্ডবুক । তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেছেন । প্রধানমন্ত্রীর এই ভাবনাকে ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব ।
এদিনের অনুষ্ঠানে আলোচনার শুরুতেই মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গন্ডাছড়া এবং আঠারোমুড়া নাম পরিবর্তনের ঘোষণা করেন । গন্ডাছড়া নাম পাল্টে হয় গন্ডারতুইসা অন্যদিকে আঠারোমুরার নাম পাল্টে হয় হাচক বেরাম ।

