৯৩ শতাংশ কাজ সম্পূর্ণ, বিরাট খবর দিল রেল! উত্তর পূর্ব সীমান্ত রেলের বদলে যাবে পুরো চেহারাই ভারত সরকারের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ভারতীয় রেলের ‘ক্যাপিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের অধীনে একাধিক চলমান রেলওয়ে প্রকল্প উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সংযোগ ব্যবস্থা রূপান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সম্প্রতি ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের চলমান কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন।পরিদর্শন করা প্রকল্পগুলির মধ্যে ভৈরবী-সাইরাং নতুন লাইন প্রকল্প, জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্প এবং আগরতলা-আখাউরা আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। ১৩ মে, ২০২৪ তারিখে রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) অনিল কুমার খান্ডেলওয়াল ভৈরবী-সাইরাং নতুন রেলওয়ে লাইন প্রকল্পের নির্মাণকার্য পরিদর্শন করেন, এই প্রকল্পটির দ্বারা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে স্থিতিশীল রেলওয়ে সংযোগের মাধ্যমে দেশের অবশিষ্ট অংশের সংযোগ সাধন হবে এবং এই প্রকল্পটি প্রায় সমাপ্তির পথে।

