সিপিআই ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান।
নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রাজ্যে শাসক-বিরোধী উভয় শিবিরের দলবদলের রাজনীতি নতুন ঘটনা নয়।
২০২৪ লোকসভা নির্বাচনের সবেমাত্র প্রথম দফা গতকাল শেষ হলো। তবে এর মধ্যে দেখা গেছে কোথাও শাসক দলে ভাঙ্গন আবার কোথাও বিরোধী দলে ভাঙ্গন। অর্থাৎ এক রাজনৈতিক দল থেকে আর এক রাজনৈতিক দলে যোগদানের পর্ব।
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ২৭নং বুথের সিপিআই সদস্যা তাসলিমা খাতুন এদিন প্রায় ৫০০ কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। পাশাপাশি হাসনাবাদ ব্লকের ,,হাসনাবাদ গ্রামপঞ্চায়েতের ২৫ নম্বর বুথের সিপিআই সদস্য মালেক গাজী ৫০০ কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন।
এদিন সকালে ১১ টায় রামেশ্বরপুর বাজারে সভামঞ্চ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী।
সবমিলিয়ে এদিন প্রায় 1000 সিপিআই কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যা লোকসভা নির্বাচনের আগে শাসকদলের কাছে একটি বড় চমক।
হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ

