লোকসভা ভোট কে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।আগামী ১৩ই এপ্রিল ভোট গ্রহণ রানাঘাট লোকসভা কেন্দ্রে। হাতে রয়েছে কয়েকটা দিন। তার আগেই অনবরত প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রাকৃতিক দুর্যোগ কে মাথায় নিয়ে আবার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে পদযাত্রা করলেন শান্তিপুর শহরের ৫নং ওয়ার্ডের আপামর সাধারণ মানুষ এবং একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের এই পদযাত্রাই বলে দিচ্ছে মুকুটের জয় এখন সময়ের অপেক্কা। এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বৃষ্টি মাথায় নিয়েই হল পদযাত্রা। পদযাত্রায় ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের অবসার্ভার তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত, শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ,৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সনোৎ চক্রবর্তী সহ শতাধিক তৃণমূল কর্মীসমর্থকরা।

