মলয় দে নদীয়া:- রেল গেটের দাবিতে রানাঘাট পান্থপাড়ায় বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন ধরে ওই স্থানে রেলের তৎপরতায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা।রেল হয়তো এই জায়গা ঘিরে নিতে চাইছে।এমনিতেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এইখানে রেলগেট করতে হবে।কেননা খোলা রেললাইনের জন্য এখানে প্রায়শই ঘটে দুর্ঘটনা।জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় রেল লাইন।এই স্থলে ফাঁকা রেল লাইনের ওপর দিয়ে সাধারণ মানুষ রানাঘাট শহর ও হাসপাতালে যাতায়াত করে।ওই জায়গা রেল ঘিরে নিলে বিপদে পড়বে হাজার হাজার মানুষ। তাইজন্য আজ পান্থপাড়ায় রেলগেট করার দাবিতে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পান্থপাড়ায় প্রহরী যুক্ত রেল গেট করার।

