ভাঙলেন মহিলারা! টাকা হাতে নিয়ে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী

ভাঙলেন মহিলারা! টাকা হাতে নিয়ে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী
শনিবার মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাজধর পাড়া সবুজ সংঘের মাঠে প্রচারসভা ছিল বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর। সেখানেই মহিলারা তাঁদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দেন পাঠানের হাতে।
রাজ্য সরকারের তরফে পাওয়া অনুদান পেয়েছিলেন। হয়তো ভেবেছিলেন ভবিষ্যতে সংসারের কোনও কাজে লাগাবেন ওই সঞ্চয়। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পাওয়া টাকা তাঁদের প্রিয় প্রার্থীর হাতে তুলে দিলেন অন্তত ৫০ জন মহিলা। সেই স্নেহের দান হাতে নিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। কান্নাভেজা গলায় মাইক হাতে তারকা প্রার্থী বললেন, ‘‘জানি না, তোমাদের এই ঋণ শোধ করব কী ভাবে!’’ আর ওই মহিলারা জানাচ্ছেন, ভোটপ্রচারে যাতে ওই অর্থ পাঠান কাজে লাগাতে পারেন, সেটাই তাঁদের উদ্দেশ্য