পারদের হাইজাম্পে তাপপ্রবাহের কবলে ৭ জেলা; বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে কোথাও ৩ কোথাও বা ৫ ডিগ্রি পর্যন্ত বেশি। রাতে এর দোসর চূড়ান্ত অস্বস্তিকর আপেক্ষিক আর্দ্রতা। ফলে আপাতত দিনে রাতে স্বস্তি নেই দক্ষিণেপ্রায় ৪০ ছুঁই ছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়ল ৪ জেলা। আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। আগামিকাল পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আগামিকাল উপকূলের আরও দুই জেলা দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা তাপপ্রবাহের কবলে পড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

