দক্ষিণ দিনাজপুর: বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামলো পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বানগর সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করলো পুলিশ। পাশাপাশি ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জিয়ারুল মিয়া,নিপেন মার্ডি ও বাপি মন্ডল। তিনজনের বাড়ি গঙ্গারামপুর থানায় এলাকায়। প্রসঙ্গত অবৈধ বালি পাচার রুখতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বালি পাচারচক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা।রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে পদাঘাত করে গঙ্গারামপুরে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। গঙ্গারামপুরের বানগর,নারায়নপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে দেদারে তোলা হচ্ছে বালি।এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন।বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি নেতৃত্বে অভিযান চলে বানগড় এলাকায়। অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর আটক ও দুটি বাইক আটক করে পুলিশ। সেসঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।*
*এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান।
বাইট দীপাঞ্জন ভট্টাচার্য (SDP

