মালদা: জায়গা দখলের প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার ইসলামপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে আক্রান্ত বাবার নাম জুমমুদ্দিন শেখ। হাঁসুয়া দিয়ে তার মাথায় এবং হাতে কোপানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে আহত ছেলের নাম সাদ্দাম হোসেন। জানা গেছে বর্তমানে তারা দুজনই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন। অভিযোগ তাদের পাঁচ শতক জায়গা রয়েছে। এদিন সকালে সেই জায়গার দখল নিতে আসে প্রতিবেশী সিস মোহাম্মদ এবং তার পরিবার। অভিযোগ প্রতিবাদ করায় হাঁসুয়া এবং লাঠিসোটা দিয়ে তাদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় বাবা ও ছেলে আহত হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

