খবরের জের নড়েচড়ে বসল প্রশাসন।বুধবার সন্ধ্যের পরই খুলে গেল নৃসিংহপুর ফেরিঘাট।
মলয় দে নদীয়া:-
প্রসঙ্গত গত সোমবার রাতে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে হটাৎই প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেওয়া হয় পূর্ব বর্ধমান এবং নদীয়ার সংযোগকারী একমাত্র ব্যাস্ততম ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট। ঘটনায় চূড়ান্ত হয়রানির স্বীকার হতে হয় সাধারণ মানুষ, রোগী, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় যুক্ত হাজার হাজার মানুষজন থেকে সরকারি কর্মচারীদের। রীতি মত বিনা নোটিসে এই ঘাট বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সকলেই। তবে খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারপর বুধবার রাতেই পূর্ববর্ধমানের জেলাশাসকের নির্দেশে খুলে দেওয়া হয় ফেরিঘাট। বর্তমানে ফেরিঘাট দিয়ে সাধারণ মানুষ এবং যানবাহন পারাপার চলছে। তবে সাধারণ মানুষের দাবি এভাবে না জানিয়ে ঘাট বন্ধ কড়া উচিত নয়। যদিও ফেরি ঘাট খুলে যাওয়ায় তারা যথেষ্টই খুশি। এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো প্রশাসন কে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আবার যদি ঘাট বন্ধকরার সিদ্ধান্ত নিতে হয়ে প্রশাসনের তবে একবার স্থানীয় পঞ্চায়েত কে জানিয়ে দিতে তাহলে মানুষের হয়রানি হবে না।

