কৃষ্ণনগর নতুনগ্রাম এলাকায় একটি বাগানের ভিতর থেকে একটি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পরিবার ও এলাকাবাসীর দাবি খুন
মলয় দে নদীয়া:-
জানা যায় তার নাম রায়েল শেখ তার বয়স আনুমানিক ২৪ কিংবা ২৫ বছর। বাড়ি নতুনগ্রাম এলাকাতেই। এলাকা সূত্রে জানা যায় সে বাইরে একটি হোটেলে কাজ করত গত তিন দিন আগে তার বোন মারা যাওয়ার জন্য সে তার নিজের বাড়িতে আসে। তবে এলাকাবাসীর কাছে খুবই ভালো ছেলে বলে পরিচয় ছিল রায়েল শেখের। শনিবার ভোর বেলায় নতুনগ্রাম এলাকায় একটি বাগানের ভিতর থেকে তার দেহ দেখতে পায় এলাকাবাসীরা এরপরে স্থানীয় কোতোয়ালি থানায় খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায় রাত সাড়ে দশটার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর সকাল সাড়ে আটটা পর্যন্ত তার ফোনে রিং হয়েছে কিন্তু তারপরেই তার ফোন বন্ধ পাওয়া যায় এরপর এলাকাবাসী এসে খবর দেয় যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি বাগানের ভিতর তবে অনুমান করছেন কেউ বা কারা ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে।

