কিছুক্ষণেই ধেয়ে আসবে শক্তিশালী কালবৈশাখী! জোড়া ঘূর্ণাবর্তের দাপটে তোলপাড় ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় তাণ্ডব? ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী দু’ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগণায় ঝড়বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা।*ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী দু’ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগণায় ঝড়বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৪০/৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।*পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অপর একটি অক্ষরেখা। তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা।*রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি। আজ ও কাল কালবৈশাখীর সম্ভাবনা। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর বৃষ্টি পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা।

