কল্যাণীর সরকারি হাসপাতালে বিরল অস্ত্রোপচার

কল্যাণীর সরকারি হাসপাতালে বিরল অস্ত্রোপচার
ফের রাজ্যে বিরল অস্ত্র প্রচার করে নজির গরলো কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। খাবারের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নদীয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার তার বয়স ৬২। চিকিৎসকদের মতে তিনি যে খাবার খাচ্ছিলেন তা খাদ্যনালীতে না পৌঁছে ফিরে আসছিল বাইরে। এই বিড়ল রোগের নাম জিঙ্কাস ডাইভার্টিকুলার। তাদের মতে এই রোগে রোগীর খাদ্যনালির পাশে একটি থলি তৈরি হয়। যার ফলে খাবার খাদ্যনালীতে পৌঁছয় না। এটি একটি বিরল এবং ব্যয়বহুল রোগ। কল্যাণীর ইএনটি বিভাগের ডাক্তার জানান তারা রাজ্যের বিভিন্ন ইএনটি বিভাগের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে জানতে পারেন যে এই রোগের নাম তারা শুনেছেন কিন্তু কখনো এই রোগ দেখেননি। প্রয়োজনীয় যন্ত্রের অভাব থাকা সত্ত্বেও গলার ভেতর দিয়ে না করে বাইরে থেকে তারা অস্ত্রোপচার করবেন বলে ঠিক করেন। যদিও বিড়ল এই রোগের অস্ত্রোপচার করে সাফল্য পেয়েছেন ডাক্তাররা।