একুশে জুলাই শহীদ দিবস পালনে , দেওয়াল লিখনের পর এবার পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে আহ্বান বিধায়কের
মলয় দে নদীয়া:-
২১ শে জুলাই তৃনমূলের শহীদ দিবস পালনে মানুষকে যোগদান করার আহবান জানিয়ে দেওয়াল লিখনের পর এবার পথসভার মাধ্যমে প্রচার শুরু করলো তৃণমূল। আর সেই প্রচারের পথসভায় যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সূত্রের খবর, বুধবার রাতে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বসাকের নেতৃত্বে ২১ শে জুলাই এর সভার প্রস্তুতি হিসেবে পথসভার আয়োজন করা হয় । আর সেই পথসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন শান্তিপুরের বিধায়ক। প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 29 টি আসন ও উপ নির্বাচনে 4 টি আসন জেতার পর এবারের 21শে জুলাই এর সমাবেশ এমনিতেই তৃণমূল কর্মীদের কাছে এক অন্য মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই 21 জুলাই এর সমাবেশকে বিজয় দিবস হিসেবে দেখছে। আর সেই সভা থেকে দলীয় কর্মীদের কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, তা জানতে উৎসাহী তৃণমূল কর্মীরা। আর 21 জুলাই এর সেই সভায় তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে যোগ দেন তার লক্ষেই এই প্রচার অভিযান তৃনমূলের বলে জানান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

