উত্তরের পরে এবার দক্ষিণবঙ্গে কড়া নজর মমতার! তৃতীয় দফার আগে টানা ১৫টি জনসভা-রোড শো, কোন কোন জেলায়?
তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মে থেকে ৮ মে পর্যন্ত মোট ১৫টি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দু’টোর বদলে এবার দিনে তিনটে করে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের।উত্তরবঙ্গে টানা প্রচার শেষ৷ এবার দক্ষিণবঙ্গের দিকে নজর মমতার৷ তৃণমূল সূত্রের খবর, মালদহ, মুর্শিদাবাদ প্রচার শেষ করে এবার টানা দক্ষিণবঙ্গে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এই পর্বে মোট ১০ টি লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন তিনি৷ এ জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কর্মসূচি৷
তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মে থেকে ৮ মে পর্যন্ত মোট ১৫টি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দু’টোর বদলে এবার দিনে তিনটে করে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের।১ মে মুর্শিদাবাদ জেলায় প্রচার শেষ করে ২ মে থেকে টানা দক্ষিণবঙ্গে প্রচার করবেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে তেহট্ট থেকে ২ মে থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের সমর্থনে ২ মে থেকে ফের সভা করবেন তৃণমূলনেত্রী৷

