৩ সপ্তাহেই ভিউ ৫কোটি! সোশ্যালে ভাইরাল তৃণমূলের ‘গর্জন’

৩ সপ্তাহেই ভিউ ৫কোটি! সোশ্যালে ভাইরাল তৃণমূলের ‘গর্জন’! তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট, ‘বাংলার প্রতিটি কোণায় ঝড় তুলেছে ‘জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন’। বিজেপির জমিদারদের এবার ব্যাগ গোছাতে হবে’। ভোটের মরশুমে সোশ্যাল মিডিয়াতেও নজর কাড়ছে তৃণমূলই। কীভাবে? রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ‘জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন’ গানটি। যা তরুণ প্রজন্মের ভোটারদের মনে প্রভাব ফেলবে, আশাবাদী রাজ্যের শাসকদল