হাসখালি ব্লকের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার সংগঠনের পক্ষ থেকে হাসখালী ব্লক স্বাস্থ্য আধিকারীককে ডেপুটেশন

হাসখালি ব্লকের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার সংগঠনের পক্ষ থেকে
হাসখালী ব্লক স্বাস্থ্য আধিকারীককে ডেপুটেশন

মলয় দে নদীয়া:-
টিবি রোগের ওষুধ নিয়মিত সরবরাহ করা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান, গ্রামীণ স্বাস্থ্যপরিসেবকদের ছয় মাসের ট্রেনিং ও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা সহ একাধিক বিষয়ে ডেপুটেশন প্রদান করা হলো হাসখালী ব্লক স্বাস্থ্য আধিকারীককে। এদিন সকালে বগুলা রুরাল হাসপাতালে হাসখালি ব্লকের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার সংগঠন PMPAI এই ডেপুটেশন প্রদান করেন।

তাদের দাবি জেলা হাসপাতাল সহ বিভিন্ন রুরাল হাসপাতালে টিবি রোগের ওষুধ সঠিকভাবে সরবরাহ হচ্ছে না। যার ফলে অসুবিধায় পড়ছেন একাধিক টিবি আক্রান্তকারী রোগীরা। বাধ্য হয়ে তারা কলকাতা সহ অন্যান্য জেলার হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছেন। যার ফলে যাতায়াতের খরচসহ সময় দুটোই সমানভাবে নষ্ট হচ্ছে তাদের। এছাড়াও এই বর্ষাকালে ডেঙ্গু মশার প্রভাব বিস্তার হয় যার অধিকাংশ সময়ই সাধারণ মানুষের অসচেতনতার ফলে বৃদ্ধি পায়। আর সেই কারণেই ডেঙ্গু মশার প্রতিরোধে সাধারণ মানুষের স্বার্থে প্রচার অভিযান চালানোর দাবি জানান তারা। এর পাশাপাশি তাদের দাবি হাসপাতালে চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অভাব লক্ষ্য করা যায়, যার ফলে অনেক সময় রুরাল হাসপাতালে চিকিৎসা করতে আসার রোগীদের ফিরে যেতে হয় সেই সমস্ত হাসপাতাল গুলিতে অবিলম্বে বাড়তি চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের নিয়োগ করার দাবী জানান তারা।