সিসি ক্যামেরার ফুটেজ দেখে মাত্র ২৪ ঘন্টার মধ্যে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ডাক্তারবাবুর চুরি যাওয়া ইন্ডাকশন ফিরিয়ে দিয়ে শ্রীঘরে চোর

সিসি ক্যামেরার ফুটেজ দেখে মাত্র ২৪ ঘন্টার মধ্যে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ডাক্তারবাবুর চুরি যাওয়া ইন্ডাকশন ফিরিয়ে দিয়ে শ্রীঘরে চোর

:- ইনজেকশন নয়, ডাক্তারবাবুর বাড়ি থেকে চুরি হলো ইনডাকশন।
নদীয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র কাশ্যপ পাড়া আর সেখানকার বাসিন্দা জনপ্রিয় ডাক্তার শিবাজী প্রসাদের করের বাড়ি। গত তিন দিন আগে ভোর রাতে যখন সকলেই তন্দ্রাচ্ছন্ন ছিলেন তখন এক যুবক চোর তালা ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে সিঁড়ি দিয়ে উঠে যায় দোতলায় সেখানেই রাখা ছিলো একটি ইন্ডাকশন অর্থাৎ বৈদ্যুতিক ওভেন যা নিয়ে চম্পট দেয় ওই চোর তবে জলের পাম্প এবং অন্যান্য আনুষাঙ্গিক বেশ কিছু জিনিসপত্রে হাত দিলেও তা শেষমেষ নিয়ে যেতে পারিনি তবে ইতস্তত ভাবে ছড়িয়ে থাকা ছোটখাটো কিছু নিয়েছে কিনা তা সিসি ক্যামেরায় স্পষ্ট নয়।
পরের দিন সকালে ডাক্তারবাবুর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন দরজা খোলা সাথে সাথে সিসি ক্যামেরা খতিয়ে দেখে রাতের দুঃসাহসের চুরির ঘটনা স্পষ্ট হন। এরপর তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করলে শান্তিপুর থানার পুলিশ তৎপরতার সাথে ওই সিসি ক্যামেরা তে ধরা পড়া যুবকের ছবি অনুযায়ী খোঁজ তল্লাশি শুরু করে। গতকাল সন্ধ্যায় শান্তিপুর বোকা পাড়ার সিদ্ধার্থ পাল ডাকনাম গবাই নামে এক যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ প্রশাসন এরপর চুরি যাওয়া সেই ইন্ডাকশন উদ্ধার করে ডাক্তারবাবুর পরিবার সদস্যের হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন অন্যদিকে ধৃত ওই যুবককে আজ রানাঘাট আদালতে তোলা হবে বলেই জানা গেছে।
তবে শুধু চুরি নয় চিকিৎসকের পরিবারের আতঙ্ক যেহেতু ওই যুবক বাড়ির অন্দরমহলে ঢুকেছিল তাই আগামীতে কোন নাশকতামূলক ঘটনা ঘটানোর আশঙ্কায় রয়েছেন তারা যদিও এ ব্যাপারে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে চিকিৎসকের পরিবারকে। তবে গতবছর একের পর এক কখনো মন্দির কখনো গৃহস্থ বাড়ি কখনো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঘটে যাওয়া বিভিন্ন দুঃসাহসিক চুরির পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া আরো কিছু উদ্ধার করা সম্ভব কিনা কিংবা সেই সমস্ত চুরির সাথে এই যুবকের কোনো যোগ সাদৃশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট