সন্দেশখালি নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্ষমা চাইতে বললেন অভিষেক, ‘ভিডিওটি ফেক’ পাল্টা দাবি বিজেপির
সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন, সন্দেশখালিতে যা বলা হচ্ছে, তা হয়নি। এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। আমরা শুধু শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না।”
সন্দেশখালি-কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেই ভিডিও নিয়েই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন, সন্দেশখালিতে যা বলা হচ্ছে, তা হয়নি। এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। আমরা শুধু শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না।

