রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী সমর্থনে শান্তিপুর হিজুলি মোড় থেকে বাগাছরা তড়িৎসঙ্গ ময়দান পর্যন্ত পাঁচ শতাধিকেরও বেশি মোটরসাইকেল নিয়ে হুট খোলা গাড়িতে ভোট প্রচার করতে আসলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।

রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী সমর্থনে শান্তিপুর হিজুলি মোড় থেকে বাগাছরা তড়িৎসঙ্গ ময়দান পর্যন্ত পাঁচ শতাধিকেরও বেশি মোটরসাইকেল নিয়ে হুট খোলা গাড়িতে ভোট প্রচার করতে আসলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যা রিক্তা কুন্ডু, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। রাস্তার দু’ধারে সাধারণ মানুষের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতো। তবে আজকের এই রেলির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, বিগত পাঁচ বছর সংসদ জগন্নাথ সরকারকে এখানে দেখা যায়নি সুতরাং তার বিপক্ষেই ভোট যাবে এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান, বিজেপি ধর্মবিদ্বেষী ভাবেই কাজ করে সুতরাং এবারের ভোটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট