বৃষ্টিতে ভেঙে পড়ল গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির স্কুলের প্রাচীর

 

মলয় দে নদীয়া:- গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির স্কুলের পাঁচিল ভেঙ্গে পড়ায় চাঞ্চল্য,
প্রসঙ্গত দির্ঘ দিন যাবৎ এই স্কুলের বেহাল দশা,আজ সকাল থেকে বৃষ্টি হতেই মাটি খানিকটা নরম হয়ে যায় এবং দুপুরে স্কুলের পাঁচিল ভেঙ্গে পড়ে।
যদিও স্কুল বন্ধ থাকায় কোন দুর্ঘটনা ঘটে নি।
এই ঘটনায় গয়েশপুর পৌর প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন আমি খবর পেয়েছি খুব শীঘ্রই পরিচালন সমিতির সাথে কথা বলছি।