বর্ষার জ্বর জারি কাশি থেকে মুক্তি পেতে health টনিক আনারস! গ্রীষ্মের তরমুজকে সরিয়ে দেশীয় আম কাঁঠালের মাঝে জায়গা করে নিয়েছে অতিথি আনারস

বর্ষার জ্বর জারি কাশি থেকে মুক্তি পেতে health টনিক আনারস! গ্রীষ্মের তরমুজকে সরিয়ে দেশীয় আম কাঁঠালের মাঝে জায়গা করে নিয়েছে অতিথি আনারস

মলয় দে নদীয়া:-
আম কাঁঠাল হয় রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই তবে অতিথি মরশুম ফল তরমুজের কদর সদ্য শেষ হয়েছে গ্রীষ্ম ফুরানোর পর, আর বর্ষাকালে মরশুমী ফল হিসেবে বাজার দখল করতে প্রতি বছরের মতন এবারও চলে এসেছে আনারস।ফ্রুট সালাদ, চাটনি, জেলি, আচার জুস ইত্যাদি বিভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে। এ সময় সর্দি-কাশি জ্বরজারি সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে প্রকৃতি দিয়ে থাকে ।এই ফল মূলত
চারা রোপণের ১৫-১৬ মাস পর মাঘ মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে আনারস গাছে ফুল আসে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে আনারস পাকে।
আনারসের ইংরেজি নাম পাইন অ্যাপেল। জানা যায় পাইন গাছের এক শুষ্ক ফলের মতো দেখতে হওয়ার কারণে এইরকম নামকরণ। দক্ষিণ আমেরিকা উচ্চস্থল হলেও ক্রান্তীয় বিভিন্ন অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলেও প্রচুর চাষ হচ্ছে ইদানিং।
আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। সেই কারণে একাধিক রোগ প্রতিরোধ বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো ইত্যাদি বহু উপকারী ফল হিসেবে গণ্য হয়ে থাকে আনারস।

মূলত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আনারসের চাষ করা হয়ে থাকে। আনারসের গাছগুলি একসাথে গুল্ম আকারের হয়ে থাকে একটি গাছের উপরে একটি মাত্র আনারস ফলে। সেই কারণে আনারসের চাষ করতে অধিক পরিমাণে জমির সার ঔষধ এবং কৃষি শ্রম লাগে। সেই কারণে অন্যান্য ফলের তুলনায় অপেক্ষাকৃত কিছুটা দাম বেশি হয়। ফল পাকলে পরে তার সড়ক পথ এবং রেলপথে শিলিগুড়ি থেকে কলকাতা ও অন্যান্য জেলায় রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের থেকে জানা যায় গত বছরের মত এ বছরও একই দাম রয়েছে আনারসের। পাইকারি বড় সাইজের আনারসের দাম ৫০ থেকে ৬০ টাকা এবং ছোট সাইজের ২০ থেকে ৩০ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। যদিও ব্যবসায়ীটা জানান জ্বালানীর খরচ বাড়ার ফলে সবজির দামের পাশাপাশি মরসুমী ফলের দামও বৃদ্ধি পেয়েছে সেই কারণেই তুলনামূলকভাবে কিঞ্চিৎ বেশি দাম এ বছর আনারসের।

চিকিৎসকদের মতে আনারসে রয়েছে একাধিক উপকারী উপাদান। আনারসের ভিটামিনে ছাড়া একাধিক রোগ এছাড়াও বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা।। তবে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে অধিক পরিমাণে আনারস খাওয়াও বারণ করছেন চিকিৎকেরা। তার কারণ অতিরিক্ত আনারস খেলে বিশেষ করে রাতে শোয়ার আগে আনারস খেলে হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়াও। এমনটাই মত চিকিৎসকদের। জেলা বিভিন্ন জায়গায় প্রতিদিন শিলিগুড়ি ও অন্যান্য কিছু জেলা থেকে আমদানি হচ্ছে আনারসের। এবং তারপর সেখান থেকে ব্যবসায়ীরা পাইকারি হারে কিনে ছড়িয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়।

যদিও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগের তুলনায় বিক্রি বাট্টা কম আনারসের এমনটাই জানালেন খুচরা ব্যবসায়ীরা। তারা জানান আগে ১০০ থেকে ১৫০ আনারস বিক্রি করতে এক ঘন্টা সময় লাগলে এখন সেই পরিমাণে আনারস বিক্রি করতে গোটা দিন লেগে যাচ্ছে। দাম খানিকটা কমলে পরে আশা করা যাচ্ছে বিক্রিও কিছুটা হলেও বৃদ্ধি পাবে।