তাতলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর লালপুর বোস পাড়ায় বেহাল রাস্তা উদাসীন প্রশাসন। নদিয়া চাকদা ব্লকের তাঁতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর লালপুর বোস পাড়ায় রাস্তার বেহাল দশা দুদিনের বৃষ্টির পর রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না সাধারণ মানুষ এমনটাই অভিযোগ করছে বোস পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘদিন রাস্তা বেহাল হয়ে থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কাজ করে না পাশাপাশি এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় জল জমে যায় কোন কোন সময় রাস্তার জল ঘরে ঢুকে যায় বলেও অভিযোগ স্থানীয় দের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন উত্তরলালপুর বোসপাড়ার বাসিন্দারা।

