আলিপুরদুয়ার এক নং ব্লকের তাপসীখাতা অঞ্চলের ছয় মাইল এলাকায় গত কাল বিকাল চারটা নাগাদ কাল বৈশাখী ঝড় শুরু হয়,কাল বৈশাখী ঝড় শেষ হওয়ার কিছু খনের মধ্যে তপসীখাতা অঞ্চলের ছয় মাইল এলাকায় ছুটে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।রাত থেকে এলাকার ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে মনোরঞ্জন দে সারাক্ষন রয়েছেন,আজকে সকাল থেকেই পাত্যেকটি ক্ষতিগ্রস্ত বাড়ি মনোরঞ্জন দে ও আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল ঘুরিয়ে দেখছেন।আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ও বিধায়ক ঘটনাস্থল থেকে বের হবেন ঠিক সেই সময় পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক। ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে। কাল বৈশাখী ঝড়ে প্রায় তিন শত কুড়িটি ঘর/বাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে।তার মধ্যে ১২/৮৭ নং বুথের গৌরী রায়ের বেশি খয়ক্ষতি হয়েছে।গৌরী রায়ের বর্তমানে মাথা গোছানোর মতো ঘর/বাড়ি নেই। জানা যায় আজ বিকাল নাগাদ তপসীখাতা ছয় মাইল এলাকা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন।ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি সম্পর্কে,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাবাসী ও আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী প্রকাশ চিক বড়াইক কি বললেন শুনুন।::::::::::::::::::::::::::::::: আলিপুরদুয়ার জেলা প্রতিনিধি মনোরঞ্জন রায়ের রিপোর্ট

