আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই

আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই’, হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ
দিনভর চলল সওয়াল-জবাব। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য়, ‘আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, আমরা এই মামলা নিয়ে ভাবছি’।দিনভর চলল সওয়াল-জবাব। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে শেষপর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য়, ‘আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, আমরা এই মামলা নিয়ে ভাবছি’। পরবর্তী শুনানি ১৬ জুলাই।

ঘটনাটি ঠিক কী? SSC মামলায় ২০১৬ সালের প্যানেল। রাতারাতি চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। সেই মামলারই এবার শুনানি হল সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টের ‘বৈধ’ চাকরিহারাদের পক্ষে সওয়াল করেন শ্যাম দিওয়ান। তিনি বলেন, ‘ওএমআর শিট ও ব়্যাঙ্কে কারচুপি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের জন্য অন্যদের চাকরি কেড়ে নেওয়া হবে কেন? নবম-দশম শ্রেণীর মোট ১১,৬১০ জন শিক্ষক রয়েছেন। ওএমআর বিকৃতির অভিযোগ মাত্র ৮০৮ জনের বিরুদ্ধে। গত ৫ বছর চাকরি করার পর কেন বৈধদের বেতন ফেরৎ দিতে বলা হবে‌’?