আবারো মদ্যপান করে হেলমেট বিহীন বেপরোয়া তীব্র গতির মোটরসাইকেল ধাক্কা মারলো পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, দুজনেই গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে
আবারো মদ্যপান করে হেলমেট বিহীন বেপরোয়া তীব্র গতির মোটরসাইকেল ধাক্কা মারলো পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, দুজনেই গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।
প্রচন্ড গরমে শান্তিপুর বড় বাজার ঘাট এবং সেই সংলগ্ন রাস্তা মতিগঞ্জ মোড় সংলগ্ন ফিসারিতে অনেকেই সন্ধ্যের পরবর্তী সময়ে আসেন প্রাকৃতিক হওয়া খেতে। অথচ মাঝেমধ্যেই দেখা যায় তীব্র গতির মোটরসাইকেল সেখান থেকে ছুটে যেতে, এর মধ্যে কেউ কেউ থাকে মদ্যপ অবস্থায় কেউবা হেলমেট বিহীন এর আগেও মতিগঞ্জ মোড়ের ঢালে তীব্রগতির মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে, আজ আবারো সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি।
স্থানীয় সূত্রে জানা যায় বিসর্জন ঘাটের পরেই জগন্নাথ মন্দিরের কাছে বাড়ি রাজুকর তার বন্ধুদের নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন হঠাৎ মতিগঞ্জ এর দিকে তীব্র গতিতে একটি বুলেট গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাকে পথের পাশেই সেই লুকিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় অন্যদিকে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকে সেখানে। চালক শুভজিৎ কাষ্ঠও গুরুতর জখম হয়, দুজনকেই রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। দুর্ঘটনাস্থলের সাধারণ মানুষ এবং আহত পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয় দীর্ঘদিন ধরে তীব্রতির এই মোটরসাইকেল ছুটে বেড়াচ্ছে শান্তিপুরের বিভিন্ন। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

