মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে বোমায় আহত মা ও ছেলে
সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে বোমায় আহত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। জানা গেছে জঙ্গিপুরের ওই মহিলা সকালে উঠোন ঝার দিচ্ছিলেন। ঠিক তখনই উঠোনে একটি জারের মধ্যে বোমা জাতীয় কিছু দেখতে পান এবং তার ছোট্ট ছেলেটি সেটিকে নাড়া দিতেই এরপর বোমা ফেটে আহত হয় মা ও ছেলে। এরপর তরি ঘড়ি তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোটের আগে রাজ্যে একের পর এক জায়গায় উদ্ধার হয়েছে বোমা। যার ফলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে আর এবার উত্তেজনা ছড়ায় জঙ্গিপুরে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন ওই মহিলা এবং তার ছেলে।

