নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
হাজতবাসের ফলস্বরূপ ৯ কেজি ওজন ঝড়ালেন অনুব্রত মণ্ডল
উৎসবের মরশুম তার কাটছে বন্ধ কারাগারে। দুর্গা পুজোতেও ছাড়া মেলেনি এমনকি কালীপুজোর সময় বাড়ির পূজোতেও তিনি যেতে পারেননি। কেষ্ট ছাড়া বোলপুরের কালীপুজো এবার তাই জৌলুস হীন তবে জেগে থেকে প্রায় নয় কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন কেষ্ট। গরু পাচার মামলায় আপাতত আসানসোল সংশোধনাগারে আছেন কেষ্ট। এদিন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আর তখনই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা দিলেন কেষ্ট। দীপাবলীর মরশুমে তার মন খারাপ কিনা তা জানা যায়নি তবে তিনি বেশ রোগা হয়ে গেছেন। ১১০ কেজি থেকে ওজন কমে এখন দাঁড়িয়েছে ১০১ কেজিতে। আসানসোল জেল হাসপাতালে প্রায় এক ঘন্টা অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা এবং পরীক্ষার পরে ওজন মেপে দেখা যায় যে তার ওজন এখন ১০১ কেজি। এর আগেও ২৫শে আগস্ট তার ওজন মেপে দেখা যায় তখন ১১০ কেজি ছিল। দীপাবলী তে বাড়ি যেতে না পারলেও বেশ কয়েক খানিকটা ওজন তিনি ঝরিয়ে ফেলেছেন।

