নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
স্কচ’ পুরস্কারে সম্মানিত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার
আবারো একবার দেশের মঞ্চে স্বীকৃতি পেল বাংলার প্রকল্প। দেশের অন্যতম সম্মান স্কচ পুরস্কারে ভূষিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস এর সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী নারীদের এগিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প চালু করেছিলেন যেখানে রোজগারহীন দুস্থ মহিলাদের ৫০০ টাকা করে হাতে তুলে দেওয়া হয়। শিল্প বাণিজ্য কৃষি বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই এই পুরস্কারের আয়োজন করা হয়। আর সেখানেই এবার জয় হল বাংলার। এর আগেও মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প দেশের মঞ্চে স্বীকৃতি পেয়েছিল আর এবার লক্ষী ভান্ডার প্রকল্প। স্কচ থিম অফ স্টেট গভারমেন্ট বিভাগে শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য এই বিভাগে মনোনীত হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্প।অত্যন্ত আনন্দের এই খবরটি শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল এ প্রকাশ করেছেন এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন যে রাজ্য সরকারের লক্ষী ভান্ডার প্রকল্প স্কচ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।এই জয় শুধুমাত্র রাজ্য সরকারের নয় রাজ্যের ১.৮ কোটি মহিলার জয়। তিনি আরো জানিয়েছেন যে স্কচ সম্মানের জন্য রাজ্যের লক্ষী বান্ডার প্রকল্প প্রথম স্থান অধিকার করেছে যার পুরো কৃতিত্ব রাজ্যের মানুষের।

