নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে ট্রেনে ধাক্কায় মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের
গিয়েছিলেন মিষ্টি কিনতে কিন্তু আর ফেরা হলো না বাড়ি, ট্রেনে থাকায় ট্রেন লাইনে মর্মান্তিক মৃত্যুর কবলে বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ১০৩ নম্বর রেলগেটের কাছে, এদিন বর্ধমান গামী একটি ট্রেন পানাগরের দিকে যাচ্ছিলাম তখনই ট্রেন লাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। নিমেষেই চোখের পলকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে ওই বৃদ্ধ ব্যক্তির পানাগর এর প্রাক্তন রেল কর্মী ছিলেন। রেল লাইন পার হচ্ছিলেন কিন্তু তিনি বুঝতে পারেনি কোনভাবে যে ওপর দিক থেকে ট্রেন আসছে তাই লাইনে আটকে পড়ে যান আর তখনই চোখের নিমেষে শেষ হয়ে গেল তার জীবন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এবং ওই রেল কর্মীর বাড়িতেও শোকের ছায়া উৎসবের দিনে। কারণ দীপাবলীর আগে উৎসবের জন্য তিনি মিষ্টি কিনতে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরা হলো না তার।

