ভর সন্ধ্যায় ফিল্মে কায়দায় মাথায় বন্দুক থেকে লুট লক্ষাধিক টাকা

ভর সন্ধ্যায় ফিল্মে কায়দায় মাথায় বন্দুক থেকে লুট লক্ষাধিক টাকা

এ যেন অবিকল কোন সিনেমার দৃশ্য। ভর বাজারে সন্ধ্যায় মাথায় বন্দুক ধরে লক্ষাধিক টাকা লুটপাট করে ডাকাতের দল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরের গোলবাজারের। তখন ভর সন্ধ্যা বাজারে লোক ভরপুর কিন্তু তার মধ্যেও একদল দুষ্কৃতী গোলবাজারের একটি হোলসেল দোকানে ছজন দুষ্কৃতী ওই দোকানদারের মাথায় বন্দুক ধরে যাবতীয় টাকা-পয়সার লুট করে। জানা যায় দোকানদার এবং তার ভাই দুজনকেই মাথায় বন্দুক ঠেকিয়ে মারধোর করা হয়। পুলিশে খবর দেওয়া হয় তৎক্ষণাৎ এবং খড়্গপুরের আইসিও এবং পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ এসে ঘটনাস্থলে থাকা সিসিটিভি খতিয়ে দেখে। তল্লাশি চালানোর পর কালো রঙের একটি জামা উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীদের প্রত্যেককেই সনাক্তকরণ করার চেষ্টা করছে পুলিশ। কারা ভর সন্ধ্যায় এমন ঘটনা ঘটালো সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। সন্ধ্যায় কিভাবে এমন ডাকাতি চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ